
নেত্রকোনার কেন্দুয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে পৌরসভার কমলপুর এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। এ সময় দুই কিশোরী ও তরুণীকে উদ্ধার করা হয়। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন চীনের নাগরিক লি ওই হাও (৩২) আর তাঁর সহযোগী মো. ফরিদুল ইসলাম (৩৪)। ফরিদুলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দালাল ফরিদুল ইসলামের সহযোগিতায় কেন্দুয়ার এক কিশোরীকে বিয়ে করেন চীনা নাগরিক লি ওই হাও। ১ সেপ্টেম্বর ঢাকায় এ বিয়ে হয়। কিশোরী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। তাকে ২০ সেপ্টেম্বর চীনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এ ছাড়া ওই কিশোরীর পরিবারকে ১ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান লি। গতকাল রোববার কিশোরীকে নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কেন্দুয়ায় আসেন লি। এ সময় তাঁর সঙ্গে সহযোগী ফরিদুল ইসলাম ছাড়াও জামালপুরের এক কিশোরী ও কেন্দুয়ার আরও এক তরুণী ছিলেন। এর মধ্যে জামালপুরের ওই কিশোরীকেও চীনে নিয়ে যাওয়ার কথা বলে লিয়ের আরও এক বন্ধু রাজধানীর একটি এলাকায় বিয়ে করেছেন। কেন্দুয়ার আরও এক তরুণীকেও চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।
গতকাল রোববার সন্ধ্যায় লি ওই হাও এবং ফরিদুল ইসলামের কথাবার্তা ও আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা লির পাসপোর্ট নম্বর ও বাংলাদেশে অবস্থানের ব্যাপারে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু তাঁরা তা দেখাতে ব্যর্থ হলে বিষয়টি মদন অস্থায়ী আর্মি ক্যাম্প ও কেন্দুয়া থানা-পুলিশকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজ ভোরে তাঁদের আটক করে। তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। এ সময় দুই কিশোরী ও এক তরুণীকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, লি ওই হাও ও ফরিদুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়েছে। ফরিদুল নিজেকে গার্মেন্টস কর্মী পরিচয় দিলেও তাঁর মোবাইল ফোন ঘেঁটে বাংলাদেশের বিভিন্ন এলাকার অসংখ্য কিশোরীর ছবি, ভোটার আইডি, পাসপোর্ট, অর্থ লেনদেনের চ্যাটিংসহ গুরুত্বপূর্ণ কিছু আলামত পাওয়া গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক দুজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে