
নেত্রকোনার খালিয়াজুরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় বরফভর্তি বোতল দিয়ে আঘাত করার অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার দুপুরে আহত শিক্ষার্থী মুগ্ধ তালুকদারের (১১) মামা মারুফ খান বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা করেন।
মুগ্ধ মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে বরান্তর গ্রামে নানার বাড়িতে থেকে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করার সময় শিক্ষক কাউসার আহমেদ তাকে মারধর করেন। একপর্যায়ে বরফ জমাট পানির বোতল দিয়ে তার মাথায় একাধিকবার সজোরে আঘাত করেন। এতে তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে যায় শিশুটি। এ সময় শিক্ষক ও সহপাঠীরা মাথায় পানি ঢেলে তার চেতনা ফেরায়। পরে বাড়িতে ফিরলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। রাতে একাধিকবার অচেতন হয়ে যাওয়া, বমি ও কান দিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও ঘটে।
পরে গুরুতর অবস্থায় মুগ্ধকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এখনো সে ওই হাসপাতালে ভর্তি রয়েছে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ মারধরের কথা স্বীকার করলেও গুরুতর আঘাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শিক্ষার্থী অতিরিক্ত দুষ্টুমি করায় তাকে সামান্য শাসন করা হয়েছিল। খারাপ উদ্দেশ্যে আঘাত করা হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা জানান, আজ শিক্ষক কাউসার আহমেদ বিদ্যালয়ে আসেননি। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন।
খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর বলেন, তদন্তে শিক্ষক কাউসার আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থী মুগ্ধর মাথায় আঘাত করার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে