
নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হারুন চৌধুরী রাতে কৃষিকাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান। এ সময় তুচ্ছ একটি বিষয় নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন ও তাঁর লোকজন মিলে কৃষক হারুন চৌধুরীকে মারধর করেন।
মারধরের পর হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, ‘আমার চাচা শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে গেলে শাহাবুদ্দিন তার লোকজন নিয়ে তাঁকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, হারুন চৌধুরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ আজ সোমবার সকালে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হারুন চৌধুরীর সঙ্গে অপর পক্ষের লোকদের পারিবারিক নানা বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে