
নাটোরের লালপুরে অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন নম্বর চালু করার নির্দেশ দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
আজ সোমবার (২৩ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘প্রতিমন্ত্রী অপরাধ দমনে আগামীকালের মধ্যে (মঙ্গলবার) একটি হটলাইন নম্বর চালু করে সমগ্র উপজেলায় ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।’
ইউএনও জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিএনপি নেতা হামিদুর রহমান বাবু প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল দ্রুত বাস্তবায়নের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। এসবের মধ্যে রয়েছে উপজেলায় মাদক কেনাবেচা বন্ধ করা, পদ্মা নদীতে ইজারার বাইরে যেকোনো জায়গা থেকে বালু উত্তোলন এবং অবৈধ মাটি কাটা বন্ধ করা, উপজেলায় যেন ধর্ষণের কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এ ছাড়া বিদ্যমান ইমো হ্যাকিং বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
সভায় লালপুরে জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়। এ সময় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় অবৈধভাবে তেল মজুত বা সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় করা মানব পাচার আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র এবং শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কালুরঘাট বেতারকেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘরকে সমন্বিত ব্যবস্থাপনায় আনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে, বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
২৯ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য বেলা ১১টার দিকে বিবদমান দুই পক্ষ সালিস বৈঠকে বসে। বৈঠকে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. চান্দুর অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
৩৪ মিনিট আগে
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে ঝলসে যাওয়া মাদ্রাসার শিক্ষার্থী মতিউর রহমানের (২৩) বাড়ি পরিদর্শন করেছে পুলিশের বোম ডিসপোজল টিমের সদস্যরা। আজ মঙ্গলবার ঢাকা থেকে টিমের সদস্যরা উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে সেখানে একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়।
৪৩ মিনিট আগে