
নাটোরের বড়াইগ্রামে যমজ তিন কন্যাসন্তানের জন্মের পর তাদের লালনপালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। গত রোববার উপজেলার বনপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন্মদানকারী মায়ের নাম আম্বিয়া বেগম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। নুর ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় সোনার দোকানের কর্মচারী।
আম্বিয়া খাতুন বলেন, ‘২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিয়ে পরের বছর একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। একটি কন্যাসন্তানের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। এভাবে যে তিন কন্যার জন্ম হবে ভাবতে পারিনি। তাদের জন্ম হওয়ায় আমার পরিবার অনেক খুশি। তবে লালনপালন নিয়ে দুশ্চিন্তায় আছি।’
নুর ইমলাম বলেন, ‘আমি একটি জুয়েলারির দোকানের কর্মচারী। সামান্য কিছু টাকা বেতন দিয়ে সংসার চলে। তিন সন্তানের জন্মের দিন থেকে দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে সব কাজ করছি। শুধু তাই নয়, হাসপাতালের বিল তো রয়েছেই।
নুর ইমলাম আরও বলেন, ‘আমার ছেলেসন্তানটি অসুস্থ। তার গলায় অপারেশন করাতে হবে। সবকিছু মিলিয়ে আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসাইন বলেন, শিশু ও মা সুস্থ আছে। জন্মের সময় দুটি শিশুর ওজন ২ কেজি করে ও একটির ২ কেজি ২০০ গ্রাম হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে