নাটোরের লালপুরে রেলসেতুর নিচ থেকে মো. আশিক আলী (২৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ি রেলসেতু এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভোরে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
নিহত আশিক উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মহাসিন আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, নিহত আশিক বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
স্থানীয় সূত্র বলেছে, মঙ্গলবার সকালে রেলসেতুর নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে