
উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও নাটোরের গুরুদাসপুরে এক ছাত্রদল নেতা অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়া দিয়েছেন। আজ রোববার গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
ওই ছাত্রদল নেতার নাম মাসুদ রানা (৩০), তিনি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তিনি। নিজের অবস্থান জানান দিতে এই মহড়ার আয়োজন করেন তিনি।
এদিকে ছাত্রদল নেতার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনার ঝড় বইছে। স্থানীয়রা তাঁর অর্থের উৎস খতিয়ে দেখতে দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মাইক্রোবাস সমিতির একজন সদস্য জানান, প্রতিটি মাইক্রোবাসের ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা। এতে একটি বাস, একটি পিকআপসহ ৫০টি যানবাহন ছিল। প্রতিটির ভাড়া ৫ হাজার টাকা হলে ২ লাখ ৫০ হাজার টাকা ভাড়া হয়। সঙ্গে ৪০০ সমর্থকের আপ্যায়ন রয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা মোবাইল ফোনে ৫০টি যানবাহন অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেও ব্যয়ের উৎস নিয়ে কথা বলতে রাজি হননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে