
নাটোরের গুরুদাসপুরে বাকিতে বিক্রি করা ৩০ বস্তা চালের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির ৮ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
হামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপি কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যান। অনেক দিন হলেও বাকি টাকা পরিশোধ করেননি আলমগীর।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে আলমগীরের কাছে পাওনা ৬০ হাজার টাকা চান রাকিব। এর জেরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তাঁর সহযোগীরা। এই ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাতে আলমগীর লোকজন নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে রাকিবকে কুপিয়ে আহত করেন। ঘটনাটি জানার পর রাকিবের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি কর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির ৮ জন আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে