
নাটোরের বড়াইগ্রামে লিজ নেওয়া খাস জমি থেকে নোটিশ ছাড়াই উচ্ছেদের অভিযোগ তুলে এর প্রতিবাদে মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। এ সময় তাঁরা পুনর্বাসন ও উপজেলার সহকারী কমিশনারের (ভূমি-এসিল্যান্ড) অপসারণের দাবি জানান।
আজ রোববার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া এলাকায় শতাধিক নারী-পুরুষ এই মিছিলে করেন। পরে তাঁরা মিছিলসহ বনপাড়া বাজারে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা জানান, বনপাড়া পৌরসভার পানি নিষ্কাশন প্রকল্পের আওতায় বড়াল নদী থেকে জিয়া খাল পর্যন্ত আট কিলোমিটার খাল সংস্কারকাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। ওই খালপাড়ের বাসিন্দাদের লিজ নেওয়া ভূমি থেকে নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকালে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌরসভার প্রশাসক আশরাফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী বিএনপি নেত্রী মহুয়া নুর কচি গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
জাহিদুল ইসলাম জয় নামের একজন বলেন, খালের পাড় লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করা বাসিন্দাদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়। এতে তাঁদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। তা ছাড়া অনেকের ঘর না ভাঙলেও তাঁদের শৌচাগার ও নলকূপ (টিউবওয়েল) ভেঙে দেওয়ায় বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিয়ে তাঁরা বিপদে পড়েছেন।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার জলাবদ্ধতা দূর করতে খাল খনন করা হচ্ছে। এই খাল খনন করতে গিয়ে খাসজমি থেকে কিছু বাড়িঘর ভাঙা হয়েছে। সেখানের বাসিন্দারা জমি লিজ নিয়ে বাড়ি করেছে দাবি করলেও কতটুকু জমি লিজ নিয়েছেন, তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। জনস্বার্থে যতটুকু দরকার, ততটুকু জমি থেকেই জনবসতি উচ্ছেদ করা হয়েছে। কিন্তু একটি পক্ষ তাঁদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে