
নাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) পদে কর্মরত মো. শাফিউদৌলাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান।
শাফিউদৌলা উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে।
লালপুর থানা ও এজাহার সূত্রে জানা যায়, নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মরত এক নারীর সঙ্গে ২০২২ সালে শাফিউদৌলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় শাফিউদৌলা ওই নারীর (৩৫) ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগী লালপুর থানায় একটি মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পুলিশ সিডিএ শাফিউদৌলাকে আটক করে।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী (৪০) বলেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালে কৌশলে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন শাফিউদৌলা। সে সময় সামাজিকমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে বিষয়টি নিয়ে সালিস মীমাংসা করা হয়। সম্প্রতি আবার তাঁর মোবাইল ফোনে একাধিক নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে শাফিউদৌলার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে সালিসবর্গের কাছে সব ডকুমেন্টস অর্পণ করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এত দিন পরে হঠাৎ কারা আবার ভিডিও ছড়িয়েছে আমরা কেউ জানি না। আমার স্বামী এর সঙ্গে জড়িত নন।’
এ বিষয়ে পুলিশ পরিদর্শক মমিনুজ্জামান বলেন, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আইটি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে