
নাটোরসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার (৯ আগস্ট) নাটোর শহরের কানাইখালী এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রশাসন ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক যুগোপযোগী করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। পরে উপদেষ্টা নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় নাটোর জেলার সব শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে