
নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাব হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। শামীম হোসেন উপজেলা যুবদলের সদস্য। দলীয় নীতিপরিপন্থী কর্মকাণ্ড ও নানা অনাচারের কারণে শামীম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তাঁর দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিংড়ার ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যুবদল নেতা শামীমের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাব হোসেন আকন্দের ওপর হামলা করেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামীম হোসেন বলেন, ‘বহিষ্কারের বিষয়টি শুনেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
এদিকে, হামলার শিকার আলতাব হোসেন আকন্দ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর ছেলে আব্দুল ওয়াহাব বাবু বলেন, ‘২০২১ সালে একটি গ্রাম্য সালিসে অভিযুক্ত যুবদল নেতা শামীমের বিচার করেছিলেন তৎকালীন চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। এরই জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে। আমরা থানায় এখনো কোনো মামলা করিনি। পরিবেশ তৈরি হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে