
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহপাঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে ১২ বছরের কিশোর আবির হোসেনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে দুই কিশোরের মারামারির সময় এই দুর্ঘটনা ঘটে। এটি মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত হত্যা নয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এসব তথ্য জানান।
গোলাম সারোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির তার মায়ের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা পাটোয়ারী তেলের পাম্পের কাছে আবিরের বাইসাইকেলটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ঝোপ থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী একটি কিশোরকে আটক করলে তার কাছ থেকে আবিরের মায়ের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিকেলে আবির ও ওই কিশোর একসঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা পাটোয়ারী পাম্পের পাশে নির্মাণাধীন কারখানার সীমানাপ্রাচীরের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় দুজনের মধ্যে মতপার্থক্য হলে হাতাহাতি হয়। তখন ইট নিয়ে একে অপরকে আক্রমণ করে। একপর্যায়ে আবিরের মাথায় ইট লেগে পাশে রাখা সাইকেলের ওপর লুটিয়ে পড়ে। পরে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন বুঝতে পারে আবির মারা গেছে, তখন মুখ থেঁতলে দেয় অপর কিশোর। এটা নিতান্তই মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত ঘটনা নয়।
এ বিষয়ে বড়াইগ্রামের উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আটক কিশোরকে আইনি সুরক্ষা দিতে বিধিমোতাবেক থানায় গিয়ে কথা বলা হয়েছে। তার হাতেও ক্ষতচিহ্ন দেখা গেছে। সে আবিরের সঙ্গে মারামারি হয়েছে বলে স্বীকার করেছে।’

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে