নাটোরের লালপুরে রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া এলাকার ২১৪ নম্বর রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শরিফা বেগম (৪৪)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মো. সদ্দি মামুদ ও এলিজার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই নারী রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এলে তিনি দ্রুত সেতু থেকে নামার চেষ্টা করেন। কিন্তু নিরাপদ দূরত্বে সরতে না পেরে একপর্যায়ে আত্মরক্ষার জন্য সেতুর স্লিপারের নিচে বসে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার সময় জানান, ওই নারী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন। নিহত নারীর খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে