
গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকাবাইচ। জীবনযাপনে আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের এই উৎসবটি। ঐতিহ্যকে ধরে রাখতে চলনবিল-অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর নৌকাবাইচ।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ৩টায় নাটোর জেলা প্রশাসনের আয়োজনে চলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলশায় নৌকাবাইচ উৎসব শুরু হয়।
এদিন বিকেলে প্রতিযোগিতা শুরু হলেও নৌকাবাইচ দেখতে সকাল থেকেই জেলার দূরদূরান্ত থেকে আসতে থাকেন দর্শনার্থীরা। দুপুরে কানায় কানায় ভরে ওঠে গুরুদাসপুরের বিলশামুখী রাস্তাঘাট। সোনারতরি, উড়ন্ত বলাকা, আল-মদিনা, বাংলার বাঘের মতো বাহারি নামের নৌকা নিয়ে মাঝিরা দুরন্ত গতিতে বইঠা বেয়ে একে অপরকে অতিক্রমের লড়াই করেন। নৌকাগুলোর এই এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা দর্শক মনে তুমুল উত্তেজনার সৃষ্টি করে।
আজ অনেকেই প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করতে হাজির হন চলনবিলের বিলশাঘাটে। অনেকে পরিবার নিয়ে নৌকায় চড়ে উপভোগ করেন এ উৎসব। নৌকাবাইচ দেখতে বিলপাড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তরুণ-তরুণীরা। বৃদ্ধ আর শিশুরাও বাদ যাননি। ঐতিহ্যবাহী নৌকাবাইচকে কেন্দ্র করে বিলপাড়ে বসেছে গ্রামীণ মেলা। দীর্ঘদিন পর এমন আয়োজনে শরিক হতে পেরে সবাই খুশি।

মনোয়ারা বেগম নামের এক নারী জানান, নৌকাবাইচ উপলক্ষে স্বামী ও দুই সন্তান নিয়ে বাবারবাড়ি যোগেন্দ্রনগরে এসেছেন। তাঁর মতো এসেছেন বোন শেফালীও। এই নৌকাবাইচ উপলক্ষে তাঁদের বাসায় ভালো খাবার রান্না হয়েছে।
সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধ বলেন, আগে নৌকাবাইচ মানেই ছিল বিলশার বিলে নৌকার প্রতিযোগিতা। এখান থেকেই অন্য শাখানদী ও উপনদীগুলোতে নৌকাবাইচ শুরু হয়। প্রতিবছর এই নৌকাবাইচে আসা নৌকা ও দর্শকের সংখ্যা বেড়েই চলেছে।
নৌকাবাইচের পৃষ্ঠপোষক নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নির্মল বিনোদনের মাধ্যমে বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

রাতে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নিউ কৈবর্ত গতি একতা এক্সপ্রেসকে প্রথম পুরস্কার মোটরসাইকেল দেওয়া হয়। পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয় বাংলার বাঘ ও আল মদিনা এক্সপ্রেস। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় ছোট-বড় ২১টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ দেখতে প্রায় ৫০০ ছোট-বড় নৌকা বিলের বিভিন্ন প্রান্তে দর্শনার্থী নিয়ে অবস্থান করে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে