
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যান চোর চক্রের সদস্যরা। এ সময় তাঁরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। তবু প্রহরী বাধা দিলে তাঁকে পোলের সঙ্গে বেঁধে রাখে চক্রটি। পরে রোববার সকালে প্রহরীকে বাঁধা অবস্থায় দেখে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে