
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ সোমবার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম নাহিদ হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার রেজ্জাকপুর এলাকার শাহিন আলমের ছেলে। লাশ উদ্ধার করে স্বজদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলের, ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দরজা কেটে পিকআপের চালকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে