
ভাতিজি ডা. ফারজানা রহমানকে নাটোরের সিংড়ায় জনসভা মঞ্চে ডেকে নেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি। আজ শনিবার জেলা বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সিংড়া কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন পেশাজীবী আমন্ত্রিত ছিলেন। শুরুতে মঞ্চের ডান পাশে অতিথি সারিতে বসা ছিলেন ডা. ফারজানা রহমান। পরে সঞ্চালক তাঁকে মঞ্চে ডেকে নেন এবং তিনি মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা চেয়ারে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জার্জিস কাদিরের পাশে বসেন।
ফারজানা রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিছুর রহমানের মেয়ে এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হোসেন আনুর ভাতিজি। ফারজানার দাবি, তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন।
নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর (শুক্রবার) সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এহেন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

অপরদিকে উপজেলা বিএনপির নেতারা বিবৃতি দিয়ে জানান, ফারজানা রহমান নামের ওই ব্যক্তি আমন্ত্রিত কেউ ছিলেন না। মঞ্চে বসার পর বিষয়টি জানাজানি হলে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি যতক্ষণ মঞ্চে অতিথির আসনে বসে ছিলেন ততক্ষণে ‘কতিপয় ব্যক্তি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছবি তুলে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন–উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম ইউসুফ আলী, শরিফুল ইসলাম বুলবুল, শাহাদৎ হোসেন ও অ্যাডভোকেট শামীম হোসেন।
এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মোবাইল ফোনে কল করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
তবে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা বিএনপির সভামঞ্চে বসার ক্ষুব্ধ হয়েছে দলের কর্মীরা। এ দায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু এড়াতে পারেন না। বিধি মেনে তাকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে