
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘পয়লা বৈশাখ এখন শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির ঐক্য ও নবজাগরণের প্রতীক। এবারের বৈশাখ আমাদের অতীতকে স্মরণ করিয়ে বর্তমানকে উদ্যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে।’
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নাটোর বঙ্গজল রাজবাড়ীতে জেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ও লোকজ মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পুতুল। তিনি আরও বলেন, ‘নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যাশা—দেশ ও জাতির কল্যাণ। সরকার এ লক্ষ্যে কাজ করছে। আমরা চাই মানুষের মধ্যে দেশপ্রেমের জাগরণ। বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমাদের অঙ্গীকার।’
জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আজ সকাল থেকে দিনব্যাপী বৈশাখী মেলা চলবে রাজবাড়ী প্রাঙ্গণে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে