
নাটোরের পরিত্যক্ত ডিসি বাংলো থেকে ইলেকট্রনিক ডিভাইসের বস্তাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭৯ বস্তা ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মাটি খুঁড়ে ৭৯ বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধার করেছে যৌথ বাহিনী।
আজ রোববার সকালে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ওসি মাহাবুর রহমান বলেন, গত শনিবার দুপুরে পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা ব্যালট পেপারের খোঁজ পেয়ে ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বিকেল পর্যন্ত। পরে সম্মিলিত সিদ্ধান্তে রাত ১১টা ৪৫ মিনিট থেকে যৌথবাহিনীর উপস্থিতিতে টানা ৪ ঘণ্টা মাটি খোঁড়া হয়। এ সময় সবার উপস্থিতিতে আড়াই মণ বস্তার ৪০টি ও ৬০ কেজির বস্তার ৩৯টি মোট ৭৯ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, উত্তোলিত ব্যালট পেপার থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ দুপুরে নাটোর শহরের দক্ষিণ কান্দিভিটুয়াস্থ জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুলসংখ্যক ব্যালট পেপার ও স্ক্রাব এক্সেসরিজের সন্ধান পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর কার্যালয়ের কর্মকর্তারা। রাতে এসব ব্যালট পেপার মাটি খুঁড়ে তোলা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে