
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দীর্ঘ ৫৪ বছরে যেটা করা সম্ভব হয়নি, তা মাত্র দেড় বছরে করা সম্ভব নয়। সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতিমধ্যেই আমরা শুরু করেছি।
যার অংশ হিসেবে প্রতিটা বিভাগে আমরা একটি করে নদী নিয়েছি। আসলে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত-দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি। সেগুলোর কাজ করে যাওয়ার সময় আমরা পাব না। প্রতিটি বিভাগে একটি করে নদী বাঁচাতে সরকার উদ্যোগ নিয়েছে।’
আজ সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদ পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বড়ালকে বাঁচাতে ও প্রয়োজনে নদী খনন করে নদীর গতিপ্রবাহ ঠিক করার জন্য আমরা এসেছি। নদী হচ্ছে জনগণের সম্পদ। এ সম্পদ কারও ব্যক্তিগত নয়, একান্ত জনগণের।
তাই প্রশাসন ও আপনারা মিলে নদীরক্ষায় কাজ করতে হবে। চারঘাট থেকে বড়াল পর্যন্ত কতটুকু খনন লাগবে, তা আমরা বুঝতে পারব। আমরা যতটুকু পারি নদীরক্ষার কাজ এগিয়ে দিয়ে যাব।’
পানিসম্পদ উপদেষ্টা আরও বলেন, ‘কৃষক যাতে তাঁর ফসলের জমিতে সেচ দিতে পারেন। সেই সঙ্গে নাব্যতা রক্ষা ও দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা চারটি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করছি।’
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নাটোরের তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোম্বতীত, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে