নাটোরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে পাঠানো হয়। এটি কোনো এক ব্যক্তির বাঁ হাত।
স্থানীয়দের ধারণা, কেউ হাতটি সেতুর নিচে নদীতে ফেলতে গিয়ে ওপরে ফেলে দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর অন্য দিনের মতো জনবহুল দত্তপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল স্থানীয় লোকজন। এ সময় অন্ধকারের মধ্যে চলন্ত কোনো এক যানবাহন থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট সেতুর ওপর পড়ে যায়। কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায়, একটি সবুজ পলিথিন ব্যাগে খোলা অবস্থায় কাটা একটি বাঁ হাত পড়ে রয়েছে।
বিষয়টি সদর থানা-পুলিশকে জানালে পুলিশ এসে কাটা হাতটা উদ্ধার করে নিয়ে যায়।
দত্তপাড়া এলাকার বাসিন্দা জুয়েল রানা ও আবু ইউসুফ জানান, তাঁদের ধারণা ব্যাগটি নদীতে ফেলার সময় সেতুর রেলিংয়ে বাধা পেয়ে সেতুর ওপরে পড়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলিব্যাগে মোড়ানো একটি কাটা বাঁ হাত উদ্ধার করা হয়েছে। তবে কার হাত, কারা ফেলে গেছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে