
নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়াই পরিচালিত অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলার সদর ও মাধবদী থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা পুলিশ ও র্যাব-১১-এর একটি টহল দল অভিযানে সহায়তা করে।
সংযোগ বিচ্ছিন্ন করা কারখানাগুলো হচ্ছে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মেসার্স রিহাম টেক্সটাইল, মাধবদীর বাগদাদ ডাইং, একই উপজেলার মেসার্স জে অ্যান্ড বি টেক্সটাইল মিলস এবং সদর উপজেলার ডেং ফেং লিমিটেড।
নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীনভাবে পরিচালিত তিনটি ডাইং ও একটি ব্যাটারি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে