
নরসিংদীর মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টা সময় উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওমর ফারুক (৩৬) ও অহিদা বেগম (৫৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক দুপুরে গোসল শেষে বাড়ির উঠানে লোহার জিয়াই তারে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দিতে গেলে বিদ্যুতায়িত ছটফট করতে থাকে। ছেলের এ অবস্থা দেখে তাঁর মা অহিদা বেগম বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই মৃত্যু হয়।
চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উদ্দিন শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মা-ছেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে