নরসিংদীর রায়পুরায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকের ৬০ শতাংশ পাট পুড়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা বাজারের পাশে ব্রিজের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার ফারুক আহমেদ। তিনি বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে এই অগ্নিকাণ্ড ঘটেছিল বলে জানা গেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে নারায়ণগঞ্জগামী একটি পাটবোঝাই ট্রাক রায়পুরা বাজার এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক তার ছিঁড়ে ট্রাকে থাকা পাটে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখে ট্রাকচালককে জানান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে ব্রিজের ওপরে এসে থামেন। পাটে লাগা আগুন মুহূর্তেই পুরো পাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে থাকা ৬০ শতাংশ পাট পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় শ্রীনগর এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত পাট মালিক ফরিদ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, আগুনে কয়েক লাখ টাকার পাট পুড়ে গেছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে