নরসিংদীর বেলাবতে সাইদুল ইসলাম মিঠুন নামে এক প্রবাসীকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারে ‘এসো গড়ি নিলক্ষীয়া’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এতে নিলক্ষীয়া গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক লোক ও আহতের স্বজনেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
গত ২৭ সেপ্টেম্বর বিকেলে নিলক্ষীয়া গ্রামের আ. রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন তার শিশু সন্তান ও ভাতিজাকে নিয়ে বাড়ির পাশে মরাখলা কাশবনের পাশে ঘুরতে যান। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে স্থানীয় উপজেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
এ ঘটনায় গত ৮ অক্টোবর প্রবাসী মিঠুনের বড় ভাই মো. রফিকুল ইসলাম বাদী বেলাব থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, খেলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য অনুফা বেগমের নেতৃত্বে তার ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম, দেবর আব্দুল হেলিম ও ভাসুর নান্নু মিয়াসহ অন্যান্য সহযোগী সন্ত্রাসীরা প্রবাসী মিঠুনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য বেলাব থানা-পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে