
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গাবতলি-তিতাস রোড এলাকায় অবস্থিত জামায়াত প্রার্থী মাওলানা আমজাদের বাসা অবরুদ্ধ করে রাখেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা নির্বাচনে মাঠে লড়াইয়ে মাওলানা আমজাদের থাকার দাবি জানান। তাঁরা মাওলানা আমজাদের পক্ষে নানা স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের জোটের পক্ষ থেকে নরসিংদী-২ (পলাশ) আসনটি জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের সিদ্ধান্তের কথা বিবেচনা করে প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা করেন মাওলানা আমজাদ। বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর বাসার সামনে জড়ো হন। তাঁরা তাঁকে বাসার বাইরে বের হতে বাধা দেন। বিকেলের দিকে জেলা জামায়াতে ইসলামীর আমির মোসলেহ উদ্দিন প্রার্থিতা প্রত্যাহারের ফরম নিয়ে বাসায় ঢুকতে চাইলে ক্ষুব্ধ সমর্থকেরা সেই ফরম ছিঁড়ে ফেলেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মৌলভীবাজার-৩ আসনেও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী-সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী দেওয়া হয়েছে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে