
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামের এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল কালাম আজাদ তাকে ফুসলে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরে বাড়িতে গিয়ে শিশুটি মা-বাবাকে ঘটনা জানালে ক্ষুব্ধ হয়ে তার বাবা ও স্থানীয় লোকজন মিলে আবুল হোসেনকে আটক করেন। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে সামান্য ভাঙচুর চালায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনতাকে শান্ত করে।
ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবার বর্তমানে থানায় আছে। তাঁরা মামলা করার জন্য থানায় এসেছেন। মামলা করার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে