
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প। অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।
গ্রেপ্তার হওয়া অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ওই কিশোরীকে (১৩) জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তাঁর সহযোগীরা। ঘটনার পর পরিবার মামলা করলে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জুন দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার হাতিরদিয়া বাজারসংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নরসিংদী র্যাব ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিশ্বম্ভরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে