
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ইসলামি বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগী ও গাড়িচালক আহত হয়েছেন।
মুফতি হাবিবুল্লাহ তাঁর ফেসবুক আইডিতে লাইভে এসে বলেন, ‘মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতেরা গাড়িতে ভাঙচুর চালায় এবং হত্যার জন্য উদ্যত হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে। আমাকে রক্ষা করতে এগিয়ে এলে আমার সহযোগী ও গাড়ির চালককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।’
ডাকাত দল আহত ব্যক্তিদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলেও দাবি করেন হাবিবুল্লাহ সিদ্দিকী। ঘটনার পর ডাকাতেরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ হাসপাতালে পৌঁছান তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে