
ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫০ থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। তবে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়া হবে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় পরিবহনমালিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি জানান। তাঁদের ভাড়া বাড়ানোর দাবির পরিপেক্ষিতে সভায় উপস্থিত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ভাড়া বাড়ানোর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে যান তাঁরা।
সভায় সরকারি প্রজ্ঞাপন ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব পর্যালোচনা করা হয়। সরকারি প্রজ্ঞাপন ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া আসে প্রায় ৫৭ টাকার কাছাকাছি। তবে ভাড়া বাড়ানোর বিরোধিতায় থাকা যাত্রী অধিকার ফোরামের নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার নিজেদের দলের লোকজনের চাঁদাবাজিকে বৈধতা দিতে এই আইন প্রণয়ন করেছিল। বাস্তবে ৫০ টাকা ভাড়াতেও বাসমালিকেরা পর্যাপ্ত লাভ করতে পারেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাকে আইনের মধ্যে থাকতে হবে। আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারব না। সে অনুযায়ী সবার বিষয়টি বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিতে হবে।’
তবে এ ভাড়া বাড়ানোকে প্রত্যাখ্যান করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী। তিনি বলেন, ‘আমরা এই ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছি। বিএনপি-জামায়াত ও প্রেসক্লাবের সভাপতি ভাড়া বাড়ানোর পক্ষে ছিল। ফলে মেজরটির কারণে ভাড়া বাড়ানো হয়েছে। আন্দোলনের বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। আমরা পরে এ বিষয়ে পদক্ষেপ নেব।’
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত ডিসি ভাড়া কমিয়েছিল। এখন আইনগতভাবেই নাকি রুটের ভাড়া ৫৭ টাকা আসে। আমরা বলেছিলাম, সাধারণ মানুষের কথা চিন্তা করে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বাসমালিক, শ্রমিক, যাত্রী সবাই এ জেলার মানুষ। সবার অভিভাবক হিসেবে ডিসি সাহেব একটা সিদ্ধান্ত দিয়েছেন যে—ভাড়া ৫৫ টাকা হবে। এটা আইনগতভাবে ঠিক আছে, কিন্তু মানুষের একটু অসুবিধা হবে, এটাও সত্য।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৪ মিনিট আগে