
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় স্বামী ও তিন সন্তানের পর এবার চিরবিদায় নিলেন গৃহবধূ সালমা আক্তার (৩০)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
এর আগে গত সোমবার ১১ মে মারা যান সালমার স্বামী আবুল কালাম (৩৫)। এর পর গত বুধবার ১৩ মে মৃত্যু হয় সালমায় ৪ বছর বয়সী মেয়ে কথার। গতকাল বৃহস্পতিবার সালমা আক্তারের ছেলে মুন্না (১২), দুপুরে মেয়ে মুন্নি (৭) মারা যায়।
সালমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সালমার শ্বাসনালিসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন তিনি। সেখানেই আজ সকালে তিনি মারা গেছেন। এতে ঘটনাটিতে দগ্ধ পরিবারের ৫ জনই মারা গেলেন।
গত রোববার ১০ মে সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন সবজি বিক্রেতা মো. আবুল কালাম, তাঁর স্ত্রী সালমা আক্তার, তাঁদের ছেলে মুন্না, দুই মেয়ে কথা ও মুন্নি।
আবুল কালামের প্রতিবেশী মো. হাসান জানান, রোববার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘরের ভেতর আগুন দেখতে পান। এ সময় ওই ঘর থেকে পাঁচজনকে উদ্ধার ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ধারণা করা হচ্ছে, বাসার রান্নাঘরে চুলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
আবুল কালামের ভাই মো. রাজীব জানান, পটুয়াখালী জেলার বাউফলের বালুকদিয়ে গ্রামে তাঁদের বাড়ি। ঘটনার দিন সবজির আড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ভাই আবুল কালাম। আড়তে যাওয়ার আগে আবুল কালাম রান্নাঘরে তরকারি গরম করতে দেশলাই জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে।
মো. রাজীব আরও জানান, তাঁর ভাবি সালমার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সালাম।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে