
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করেছে পুলিশ। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহতকে নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে সংঘর্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেলার দর্শনার্থীদের ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। ক্রেতাদের দোকানে আনাকে কেন্দ্র করে একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।
পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় বেশ কয়েক ঘণ্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলায়। আতঙ্ক দেখা দেয় সাধারণ দর্শনার্থীদের মধ্যে।

এর আগে বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম। শুরু থেকে বাণিজ্য মেলার অব্যবস্থাপনা নিয়ে নানান বিতর্ক ছিল। আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিউমার্কেটে পরিণত করা এবং শেষ সময়ে দোকানিদের মধ্যে মারামারি বাণিজ্য মেলার ইমেজ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন অনেক ক্রেতা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে