
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে এনসিপির তিন কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আহতরা হলেন জেলা ছাত্রশক্তির রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। তাঁদের প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির জেলা সদস্য রাইসুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টারিং চলছিল। সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় পোস্টারিং করার সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাধা দেয়। তখন এর প্রতিবাদ করলে ছাত্রশক্তির কর্মী তামিমকে মারধর করে এবং তাঁর কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
পরবর্তী সময়ে বুধবার অজ্ঞাতনামা সেই ব্যক্তিদের চিহ্নিত করতে বেলা ২টায় মিতালী মার্কেটে যান তামিম, রিয়াদ ও বায়েজিদ। ঘটনার সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে গেলে হঠাৎ ২৫-৩০ জনের একটি দল সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে তাঁদের।
পরে এনসিপির নেতা-কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের একটি হাসপাতালে এবং পরে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, ‘দলীয় নেতারা গত রাতে আমার পোস্টার লাগানোর সময় মারধরের শিকার হয়। পরে আজ কারা মারধর করেছে, সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে, আমি এখনো নিশ্চিত হইনি, তথ্য নিচ্ছি। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আমরা মামলা করব।’
ঘটনার বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, ‘ভুক্তভোগীরাসহ এনসিপির নেতা-কর্মীরা থানায় এসেছেন। তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে নিচ্ছি। তথ্যপ্রমাণ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে