
নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ বুধবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জামশেদের বিরুদ্ধে ত্বকীর লাশ গাড়িতে বহন করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
এর আগে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র্যাব-১১। তাঁদের তিনজনকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকেই ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী।
র্যাবের খসড়া চার্জশিট অনুযায়ী, ২০১৩ সালে অপহরণের পর নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ত্বকীকে। হত্যার পর তার লাশ আজমেরী ওসমানের গাড়িতে তুলে ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ—এমনটাই উল্লেখ করা হয়।
আরও খবর পড়ুন:

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে