
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বুধবার সকাল থেকে মহাসড়কে যানজটের কবলে পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে, রাস্তায় যানবাহনে থাকা অসুস্থ রোগী, নারী ও শিশুরা দুর্ভোগে পড়েছে।
আজ সকাল ৮টার পর থেকে বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে যানজট চলছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সানারপাড় হতে মদনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট। বিভিন্ন যানে থাকা চালক ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
যানজটে আটকে থাকা নাসিদ নামের এক ব্যক্তি বলেন, ‘পৌনে দুই ঘণ্টা ধরে আমি সাইনবোর্ড থেকে মদনপুর পৌঁছাতে পারিনি। মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে।’
শ্রাবণ পরিবহনের চালক জানান, অন্তত এক ঘণ্টা তিনি শিমরাইল মোড়ের যানজটে আটকা পড়েছেন। তবে যানজটের কারণ জানতে পারেননি।
এদিকে মহাসড়ক অংশে দায়িত্বরত দুই ট্রাফিক ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের বক্তব্যে অমিল পাওয়া গেছে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়েতে ভোররাতে একটি মালবাহী গাড়ি বিকল হওয়ার পর যাতায়াতকারী গাড়ি পারাপারে ধীরগতির ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। বিকল গাড়িটি সরানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কের সংস্কারকাজ চলমান থাকা ওই সড়ক দিয়ে ধীরগতিতে গাড়ি পারাপারে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এশিয়ান হাইওয়েতে মালবাহী লরি বিকলের প্রশ্নে তিনি বলেন, ‘কোনো গাড়ি বিকল হয়নি। প্রয়োজনে আপনারা এশিয়ান হাইওয়ে এসে দেখতে পারেন। বর্তমানে যানজট নিরসনে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে