
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের পরিহিত পোশাকে প্রথমে ৩ ডাকাত প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য রক্ষিত কেব্ল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার কেব্ল, তামার তারসহ আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে তুলে লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালপত্র ও ডাকাত দলের সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সর্দার লিটনের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে