শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবাদীরা। আজ রোববার দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে পরিবেশ কর্মী রফিউর রাব্বি বলেন, ‘যাদের কোমরে জোর রয়েছে তারাই নদী দখল করে। শীতলক্ষার তীরের ডাইং কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে। সারা পৃথিবীতে এক সময় বিশুদ্ধ পানির নদী হিসেবে শীতলক্ষ্যা বিখ্যাত ছিল। ওষুধ তৈরির জন্য শীতলক্ষ্যা নদীর পানি ইউরোপে নিয়ে যাওয়া হতো। বোতলের গায়ে লেখা থাকতো ‘পিওর লক্ষা ওয়াটার’। কিন্তু দখলে দূষণে আজকে শীতলক্ষ্যা নদী বিপন্ন।’
এই পরিবেশ কর্মী আরও বলেন, ‘একদিকে শিল্প কারখানার বর্জ্য অন্যদিকে নারায়ণগঞ্জ শহর, ডিএনডি এলাকাসহ শীতলক্ষ্যা নদীর তীরের সব গৃহস্থালি বর্জ্য অপরিশোধিতভাবে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। এ অবস্থার অবসান করা না গেলে শীতলক্ষার পানি অচিরেই শোধন করেও ব্যবহার করা যাবে না। বর্তমানে বছরে সাত-আট মাস শীতলক্ষ্যা নদীর পানি ব্যবহারের অনুপযুক্ত থাকছে।’
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, নদী বিশেষজ্ঞরা বাংলাদেশে মোট ১২৬টি নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর মধ্যে আন্তর্দেশীয় ৫৭ টির মধ্যে ৫৪টি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের প্রতিবেশী দেশ এসব নদীতে বাঁধ দিয়ে প্রবাহ বাধাগ্রস্ত করেছে। দখল-দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন হয়ে নৌপথ ধ্বংস হয়ে যাচ্ছে।
মানববন্ধনে জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক সভাপতিত্বে ও শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা গণসংহতির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে