নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো তিন মামলার মধ্যে দুটিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে অপর মামলায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে তিনটি মামলার শুনানি শেষে বিচারকেরা এসব আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক কাইউম বলেন, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি বিস্ফোরক মামলায় আইভীকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই সময়ে এ মামলায় আইভীর পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত দুই পক্ষের আবেদন নিয়ে শুনানির দিন ধার্য করেন ২৭ মে।
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘জামিন আবেদন করা দুটি মামলায় এজাহারে আইভীর নাম থাকলেও তাঁর উপস্থিতির কোনো বর্ণনা দেওয়া হয়নি। নিম্ন আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করব।’
আসামিপক্ষের আরেক আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘গুলি করে হত্যা মামলায় আইভীর কোনো সম্পৃক্ততা নেই। আইভীর জামিন আবেদন শুনানির সময় আমরা আদালতে উপস্থাপন করে বলেছি, গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে। আইভীকে আদালত জামিন দিতে পারেন। সংবিধান অনুযায়ী একই বিষয়ে দেশে দুই রকম আইন থাকতে পারে না। আমরা এসব বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি।’
উল্লেখ্য, ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে