
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে তিতাস গ্যাসের এক কর্মকর্তার ওপর হামলা ও সরকারি মালপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিতাস গ্যাস রূপসী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রকৌশলী দ্বীন ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সোনাব এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লাহর বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় হাবিবুল্লাহ, গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেলসহ ২০-২৫ জন অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে গেলে অভিযানের অন্য সদস্যদেরও বাধা দেন হামলাকারীরা।
এ সময় হামলাকারীরা দ্বীন ইসলামের আইডি কার্ড, ওয়েল্ডিং মেশিন, কেব্ল, লোহার পাইপ, রাইজারের মালপত্রসহ সরকারি কাজে ব্যবহৃত সরঞ্জাম লুট করে নিয়ে যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ভুলতা ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘থানায় এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে