নারায়ণগঞ্জ বন্দরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেনের ছেলে লিজান (২০) এবং একই এলাকার তাওলাদ হোসেনের ছেলে টিটু (৪০)।
এ ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক মনির হোসাইন বাদী হয়ে আজ বুধবার সকালে অস্ত্র আইনে একটি মামলা করেন। মনির হোসাইন বলেন, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রের উৎস ও তাঁদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদ করা হবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে