
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রান্সফরমারে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে মুনলাইট গার্মেন্টস-সংলগ্ন রাস্তার ওপর বিদ্যুতের লাইনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহমান নামের এক ঠিকাদারের অধীনে ১২-১৩ জন শ্রমিকের একটি দল ট্রান্সফরমারে কাজ করছিল। শ্রমিকেরা জানিয়েছেন, কাজ শুরুর সময় বিদ্যুতের লাইন বন্ধ ছিল। তবে হঠাৎ লাইন চালু হলে নজরুল ইসলাম এবং তাঁর দুই সহকর্মী শক খান (বিদ্যুতায়িত হন)।
এতে নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর দুই সহকর্মী আব্দুর রাজ্জাক ও আব্দুল করিমকে স্থানীয় বাসিন্দারা দ্রুত খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে এসেছি। তবে আহত ব্যক্তিদের আমরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেছেন।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানিয়েছেন, নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে