নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে বসা নিয়ে বিরোধে এক হকারের মারধরে ইমান নামের আরেক হকার নিহত হয়েছেন। শহরের উকিলপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ইমান সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার বাসিন্দা। তিনি ফুটপাতে মেহেদী পাতা ও ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম বলেন, কয়েক দিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামের আরেক হকারকে বসানোর চেষ্টা করছিলেন। সকালে মেহেদী পাতা বিক্রি করার সময় হঠাৎ গাউছ এসে ইমানের কাছ থেকে মেহেদী পাতার ডালা নিয়ে ফেলে দেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলে গাউছ ঘুষি মারেন ইমানকে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ইমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক বিনয় বাড়ৈ আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় নিহত ইমানের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে