
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।
আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’
আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে