
কোরবানির মাংস সংগ্রহ করা নিয়ে বানানো একটি ভিডিও কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তিন কন্যা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘একটা গরুর রান ভিক্ষা দেন গো’ ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করা হয়। পোস্টটি আপলোড হওয়ার পরই বিভিন্ন মানুষ কমেন্টে প্রতিবাদ করতে থাকেন।
ভিডিওতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শ্যামলী চৌধুরী ও তাঁর স্বামী সেলিম চৌধুরীর সঙ্গে আরও দুটি শিশু এবং এক তরুণীকে দেখা গেছে। অসহায় মানুষের অভিনয়ে থাকা ওই দম্পতিকে বিভিন্ন বাক্য বলতে শোনা গেছে। ওই দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে।
ভিডিওর শুরুতে সেলিম চৌধুরী একটি বাড়ির দরজার সিঁড়ির সামনে বসে ঘরের ভেতরে থাকা মানুষের উদ্দেশে বলেন, ‘কিগো, বৃষ্টির মাঝে বইয়া রইছি, একটু গোশত দেন না গো।’ ঠিক তখনই স্ত্রীও বলেন, ‘দেন না গো একটু গোশত।’
এরপর আবারও সেলিম চৌধুরী বলেন, ‘আপনারা বড়লোক মানুষ, আপনারা একটা রান দিয়া দিলেই হইব। পারলে আমাগো একটা রান দিয়া দেন, বাড়িতে গিয়া খামুনে। আপনেগো লাইগা দোয়া করমুনে।’
এ সময় স্বামীর উদ্দেশে শ্যামলী বলেন, ‘তুই খালি রান চাস কেন? হেতে তোরে গোশতই দিত না। দেন গো আমাগো দুগা গোশত দেন। মেঘের মধ্যে আসছি, গোশত দিলে আল্লাহ আপনেগো বরকত দিব। কালকে দেইখা গেছি, আপনাগো গরুটা বড় আছে।’
একপর্যায়ে ঘরের ভেতর থেকে এক পোটলা গোস্ত এনে তাদের হাতে তুলে দেন এক তরুণী। পরে মাংসের পোটলাটা হাতে নিয়ে উভয়ে বলে উঠলেন এতটুকু? এ সময় ভিডিওতে থাকা দুই শিশুর উদ্দেশে দম্পতির ভাষ্য ছিল, ‘দেখ পুতেরা দেখ, কতটুকু গোশত দিছে, বড়লোক মানুষ কতটুকু গোশত দিছে।’
শেষদিকে ওই তরুণীর উদ্দেশে তাঁর স্বামী বলেন, ‘আমাগো মোট ১০টা পোলা। তাদের জন্য ১০ পিস দিলেও তো হইত।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ লাভের আশায় অসহায়-গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ঠাট্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। ওই ভিডিওর কমেন্টে প্রতিবাদ জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। দেখা গেছে বেশ কয়েকজন এই ভিডিওর প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য সাবেক ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থ আছেন বলে কলটি কেটে দেন। পরে আবারও বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে