
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ইউএস-বাংলা মেডিকেল কলেজ সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইউএস-বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জের একমাত্র মেডিকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এই কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছেন।
কলেজটির পাশে অবস্থিত জেনারেল হাসপাতালেও আধুনিক চিকিৎসাসেবা দেওয়া হয়। আইসিইউ-সেবা থেকে শুরু করে যাবতীয় চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতালটি।
আলোচিত সেজান জুস কারখানার অগ্নিকাণ্ড থেকে শুরু করে রূপগঞ্জে সংঘটিত আলোচিত দুর্ঘটনায় আহত রোগীদের সেবা দিয়ে বেশ সুনাম অর্জন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে