
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধের পর ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
গতকাল শুক্রবার দিবাগত রাতে বক্তাবলী ফেরিঘাট-সংলগ্ন নদীর পূর্ব পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলীর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ময়না খান (৩০), একই জেলার কামারগাঁও গ্রামের বাবুল হক (৫৫), মাদারীপুরের শিবচর এলাকার আরাফাত হাওলাদার (৩০), একই এলাকার সোজাত হাওলাদার (৪০), ফরিদপুরের সদরপুর এলাকার হারুন ব্যাপারী (৫৫), একই জেলার হৃদয় খান (২১), ঢাকার দোহার এলাকার শাহ আলম (৫০), ফরিদপুরের মদুকালী এলাকার শাহ জাহান (৫২)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে রামদা, শাবল, কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান।
পুলিশ জানায়, বক্তাবলীতে একটি ট্রলারে ডাকাতি হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। ডাকাত দল ধলেশ্বরী নদীতে একটি ট্রলারে জোর করে তেল নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালালে ১২-১৫ জনের একটি দল আমাদের উপস্থিতি টের পেয়ে করে গুলি ছুড়তে থাকে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পুলিশের তিনটি গুলি নিক্ষেপের পর ডাকাতেরা নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। আটজনকে আটক করলেও ৪-৫ জন সদস্য পালিয়ে গেছে। ডাকাত দলের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বক্তাবলীর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নান্নু বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলেই তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ফতুল্লা থানা-পুলিশ। কাল রোববার এই রিমান্ডের শুনানি হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে