
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।
আজ শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী লোকমান হোসেনের অভিযোগ, এলাকায় তাঁর খাবার হোটেলের ব্যবসা রয়েছে। কয়েক দিন আগে কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সফিকুল ইসলাম ও তাঁর লোকজন এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। পরে তিনি বাধ্য হয়ে তাঁদের ১ লাখ টাকা দেন।
লোকমান হোসেন বলেন, ‘আজ (শনিবার) দুপুরে আরও ৪ লাখ টাকার জন্য সফিকুল ইসলাম তাঁর লোকজন নিয়ে মোটরসাইকেলযোগে এসে আমাকে ঘিরে ফেলেন। এ সময় আমি টাকা দিতে অসম্মতি জানালে তাঁরা আমাকে গুলি করেন। ডান পায়ে লেগেছে।’
এদিকে গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সফিকুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। সফিকুল বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে হয়রানি করছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলা ও এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে