
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা হালদার (৪৭) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা গ্রামে। থাকতেন নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রিতা হালদার তাঁর স্বামী খোকন বাড়ৈকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নবীগঞ্জ থেকে মদনপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের চালক তাঁর স্বামী খোকন বাড়ৈ সামান্য আহত হন।
খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক ফারুক হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফারুক বলেন, ‘আমরা সিমেন্টবোঝাই ট্রাকটি (যশোর-ট-১১-৫৭০২) জব্দ করেছি। তবে চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে