
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) মারা গেছেন। আজ সোমবার সকালে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বাদ আসর বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা হবে। এরপর মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরে তাঁর লাশ দাফন করা হবে।
উজ্জ্বল আরও বলেন, রিপন শাওয়াল মাসের রোজা রেখেছিলেন। রাত আড়াইটার দিকে তাঁরা একসঙ্গে সেহরি করেন। সকালে স্ট্রোক করে মারা যান তিনি। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
আজ সকাল ৭টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিতে স্ট্রোক করেন রিপন। পরিবারের সদস্যরা তাঁকে শহরের হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী রেজা রিপন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার বড় ছেলে। ২০২১ সালের ৯ এপ্রিল আহাম্মদ আলী রেজা রিপনের স্ত্রী মিতা আহাম্মদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে